আজ ভ্যালেনটাইনস ডে অর্থাৎ ভালোবাসার দিন ,এই ভালোবাসার দিনে একে অপরকে ফুল কিংবা উপহার দিয়ে সুবেচ্ছা জানাতে ব্যস্ত যুব সমাজ । সেখানে দাঁড়িয়ে হিন্দী সিনেমার মুন্নাভাইকে দেখা গিয়েছিল গান্ধীগিরিতে । ঠিক সেই গান্ধীগিরিতে দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পুলিশ প্রশাসনকে। উল্লেখ্য, চলতি মাসের নয় তারিখ শুক্রবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পথ চলতি ডাম্পারের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় রায়গঞ্জ বিদ্যাচক্র স্কুলের প্রতীক চ্যাটার্জী নামে এক দশম শ্রেনীর ছাত্রের। ঘটনার জেরে আচমকাই উত্তেজনা তৈরি হয় শিলিগুড়ি মোড় এলাকায়। ভাংচুর করা হয় বেশকিছু বাইক সহ পুলিশ ট্রাফিক কন্ট্রোল অফিস। সেই ঘটনার পেরিপেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় পুলিশ সম্পর্কে কুরুচি কর মন্তব্যে করেছিল বেশ কিছু সাধারন নাগরীক। সোশ্যাল মিডিয়ায় পুলিশ সম্পর্কে কুরুচি কর মন্তব্যের জেরে রায়গঞ্জের পুলিশ প্রশাসন বুধবার ফুলের তোড়া, টেডিবিয়ার, মিষ্টির হাঁড়ি নিয়ে ব্যান্ড বাজাতে বাজাতে তাদের বাড়িতে হাজির খোদ পুলিশের দল। রায়গঞ্জের টাউন বাবু সন্দীপ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে পৌঁছে যান উকিল পাড়ায় অবস্থিত দেবপ্রিয় চক্রবর্তীর বাড়িতে। অন্যদিকে রায়গঞ্জ কসবা সংলগ্ন সুকান্ত মোড় সংলগ্ন শঙ্কর রায় নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছান পুলিশের দল সেখানে শঙ্কর বাবুকে না পাওয়া গেলেও তার বাবা রঘুনাথ রায়ের হাতেই তুলে দিলেন যাবতীয় উপহার।
শহরের উকিলপাড়া ও কসবা এলাকার দুই যুবক এই ব্যাপারে নিজেদের ফেসবুক পেজে ‘অশালীন’ মন্তব্য করে। এরই জেরে গান্ধীগিরির চরম নিদর্শন হিসেবে পুলিশ সুপারের উদ্যোগে পুলিশের পক্ষ থেকে এদিন সকালে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা করে ওই দুই যুবকের বাড়ি গিয়ে ফুল, মিস্টি ও উপহার দিয়ে আসা হয়। পুলিশের এহেন আচরণে হতভম্ব ওই দুই যুবকের পরিবার ও এলাকার বাসিন্দারা। পুলিশের এই আচরণে এলাকার বাসিন্দারা কিছুটা ক্ষুব্ধ হলেও অশালীনভাবে ওই দুই যুবকের মন্তব্যকে সমর্থন করে নি। পুলিশ সোসাল মিডিয়াকে হাতিয়ার করে যারা হেল্মেড ছাড়া গাড়ি চালায় তাদেরকে সচেতন করলে বেশি ভালো হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_01nxQY2M8w